September 26, 2026, 8:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এ কথা জানিয়েছেন।

রোববার ইরানের বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ’-এ লারিজানির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ঐ সাক্ষাৎকারেই আলী লারিজানি এ কথা জানিয়েছেন।

আলি লারিজানি বলেন, ইহা এমন একটি ঘটনা, আমাদের সৈন্যদের সঠিক সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেয়া উচিত। আমি জানি তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিক উপায় নিয়ে ভাবছে। বিষয়টি ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত। তাই এই বিষয়ে ব্যাপক সতর্কতার সঙ্গে আগানো হচ্ছে। তেহরান থেকে ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’ এই খবর জানিয়েছে।

গাজা ও লেবানন যুদ্ধের মধ্যে গত এপ্রিল মাস থেকে ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর ইসরাইলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় তেহরান প্রায় ২শ’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

জবাবে গত ২৬ অক্টোবর ইরানে অতর্কিত হামলা চালায় ইসরাইলি বাহিনী। এই হামলায় রাজধানী তেহরানসহ দেশটির কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনা টার্গেট করা হয়েছিল। এই হামলায় ইসরাইলি বাহিনী শতাধিক যুদ্ধবিমান ব্যবহার করে।

ইসরাইলের সেই হামলার পাল্টা জবাব দেয়ার অঙ্গীকার আগেই করেছিল ইরান। এবার তারা সেই প্রস্তুতিই নিচ্ছে। তবে ইরান ঠিক কী প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে বিস্তারিত বলেননি লারিজানি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page