September 27, 2026, 1:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে থামাতে না পারলে তারা ইরাক ও সৌদি আরবে হামলা করবে : আইআরজিসি’র সাবেক কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান মোহসেন রেজায়ি বলেছেন, যদি ইহুদিবাদী ইসরাইলকে থামানো না যায় তাহলে তারা পরবর্তী ধাপে ইরাক এবং সৌদি আরবে হামলা চালাবে।

গতকাল (বৃহস্পতিবার) ইরানের ফার্স প্রদেশে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় আইআরজিসি’র সাবেক কমান্ডার এবং বর্তমানে বিশেষজ্ঞ পরিষদের সদস্য মোহসেন রেযায়ি একথা বলেন। শত্রুরা ইরানের মধ্যে বিভেদের বীজ বপনের চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তেহরানে জুমা নামাজের খতিব হিসেবে যে খুতবা দিয়েছেন সে কথা উল্লেখ করে মোহসেন রেজায়ি বলেন, সর্বোচ্চ নেতা অত্যন্ত বুদ্ধিমত্তা ও সাহসিকতার সাথে জুমা নামায সম্পাদন করেছিলেন যা ইরানের শপথকারী শত্রুদের বিদ্বেষপূর্ণ ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছিল।

ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সম্প্রতি যে দুই দফা প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে তার কথা উল্লেখ করে আইআরজিসি’র সাবেক প্রধান বলেন, এর মধ্যদিয়ে ইরান তার সামরিক সক্ষমতা বিশ্ববাসীকে দেখিয়েছে তবে তেহরান যুদ্ধ চায়নি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page