September 27, 2026, 8:23 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে সমর্থন করা মরা ঘোড়া নিয়ে বাজি ধরার সমান : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে তেল আবিবের হত্যা ও অপরাধযজ্ঞের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য ইসরাইলের মিত্রদের কঠার সমালোচনা করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (বুধবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া একটি পোস্টে লিখেছেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ অব্যাহত রাখার জন্য ইহুদিবাদী ইসরাইলকে সমর্থন করা আইনগত ও আন্তর্জাতিক দায়িত্ব বহন ছাড়াও হেরে যাওয়া এবং মৃত ঘোড়া নিয়ে বাজি ধরার সমান।

নিজের মন্তব্যের পক্ষে যুক্তি হিসেবে ইরানি মুখপাত্র গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কথা উল্লেখ করেন। কানয়ানি ইসরাইলের সামরিক বহিনীর কয়েকজন কর্মকর্তার পদত্যাগ ও নেতানিয়াহুর বিরুদ্ধে টানা বিক্ষোভ সমাবেশের কথা তুলে ধরেন।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে বন্দীদের মুক্তি ও যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করছে ইসরাইলিরা। এছাড়া, সম্প্রতি একই দাবিতে ইসরাইলে সাধারণ ধর্মঘটও পালন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page