September 27, 2026, 9:15 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে সর্বক্ষণ ভয় ও আতঙ্কের মধ্যে রাখা ইরানের প্রধান কৌশল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আরবাইন অভিযানে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর উপর লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক হামলার কথা উল্লেখ করে ইরানের ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ের প্রধান বলেছেন, যেমনটা স্পষ্ট ইহুদিবাদী ইসরাইলের ওপর মারাত্মক আঘাত হানা হয়েছিল এবং তারা আরবাইন অভিযানের ফলাফল গোপন করেছিল।

ইসমাইল হানিয়ার শাহাদাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে এক সাক্ষাৎকারে সরদার আহমাদি মোগাদাম বলেছেন, এ বিষয়ে  ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি সুচিন্তিত প্রতিক্রিয়া হবে। পার্সটুডে জানাচ্ছে যে ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেছেন যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া ক্ষেত্র ও  পরিবেশ পরিবর্তন এবং জটিল সমীকরণের ভিত্তিত হবে। একইসঙ্গে তিনি বলেন,  প্রতিশোধ এবং পারস্পরিক প্রতিক্রিয়া ছাড়াও আমাদের অবশ্যই শত্রুর মাধ্যমে সাজানো যুদ্ধ ক্ষেত্রের প্রকৃত অবস্থান সম্পর্কে সাবধান হতে হবে।

ইরানের মেহের পত্রিকার বর্ণনা অনুসারে, সরদার আহমাদি মোগাদাম আরবাইন অভিযানের সময় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর উপর লেবাননের হিজবুল্লাহর ব্যাপক আক্রমণের কথা উল্লেখ করে বলেন: যেমনটি পরিষ্কার ইহুদিবাদী শাসককে একটি মারাত্মক আঘাত করা হয়েছিল এবং তারা আরবাইন অভিযানের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতিগুলো গোপন করেছিল।

ইহুদিবাদী শাসককে উদ্বেগের মধ্যে রাখা সামরিক হামলার চেয়ে কম নয় উল্লেখ করে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বলেন, ক্ষেত্র এবং কৌশলগত আন্দোলনের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ কৌশলগত পরিণতি রয়েছে যা ইহুদিবাদী শাসকগোষ্ঠীর জন্য নেতিবাচক এবং এটি সামরিক নয়।

পার্সটুডের রিপোর্ট অনুসারে গত ২৫ আগস্ট হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিক্রিয়ায় প্রতিরোধ সংগঠনটি ইসরাইলের ১১টি সামরিক ঘাঁটির পাশাপাশি তেল আবিবের উত্তরে দুটি প্রধান লক্ষ্যবস্তুতে ২৪০টি কাতিউশা রকেট এবং ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছিল।

এখানে উল্লেখ করা যায় যে ইরানের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ১০ আগস্ট তেহরানে এসে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ একটি বাসভবনে শহীদ হয়েছিলেন। ইহুদিবাদী ইসরাইলের এই অপরাধযজ্ঞের পর ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ী এক বার্তায় জোর দিয়ে বলেছেন, অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই পদক্ষেপের মাধ্যমে নিজের জন্য কঠোর শাস্তির ক্ষেত্র প্রস্তুত করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page