October 14, 2026, 6:57 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি কারাগারে আটক খাদির আদনানের মরদেহ মুক্তি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করুন : রেড ক্রস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি কারাগারে আটক অবস্থায় শহীদ ফিলিস্তিনি বন্দি খাদির আদনানের মরদেহ মুক্তি দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি।

মঙ্গলবার সকালে আদনানের মৃত্যুর পর রেডক্রস এক বিবৃতিতে বলেছে, “আমরা ইসরাইলি কর্তৃপক্ষকে মি. আদনানের মরদেহ মুক্তি দেয়ার আহ্বান জানাচ্ছি; যাতে তার পরিবার শোক পালন করার পাশাপাশি তাদের ধর্মীয় রীতি ও বিশ্বাস অনুযায়ী তার দাফন কাজ সম্পন্ন করতে পারে।”

গত ফেব্রুয়ারি মাসে ৪৫ বছর বয়সি ফিলিস্তিনি জিহাদ আন্দোলনের নেতা আদনানকে বেআইনিভাবে আটকের পর আন্তর্জাতিক রেডক্রস কর্মকর্তারা কয়েকবার কারাগারে তাকে দেখতে গেছেন।আদনানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুক্তি দেয়ারও আহ্বান জানিয়েছিল রেডক্রস।

খাদির আদনানকে গত ৫ ফেব্রুয়ারি অন্যায়ভাবে ধরে নিয়ে যায় ইসরাইলি সেনারা। তিনি নিজের বন্দিদশাকে অবৈধ ঘোষণা করে তাৎক্ষণিকভাবে অনশন ধর্মঘট শুরু করেন। তার শারীরিক অবস্থার শোচনীয় অবনতি হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছিল তেল আবিব। গত ২০ বছরে মোট ১২ বার আদনানকে আটক করে ইহুদিবাদী ইসরাইল। এ সময়ে মোট আট বছর ইসরাইলি কারাগারে আটক ছিলেন খাদির আদনান।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page