April 7, 2026, 2:04 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি দখলদারিত্ব অবসানের সময় হয়ে গেছে ; জাতিসংঘে ফিলিস্তিনিদের পক্ষে প্রস্তাব পাসকে স্বাগত জানাল হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি জনগণের স্বশাসনের অধিকারকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ যে প্রস্তাব পাস করেছে তাকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের প্রবাসী পলিটব্যুরোর সদস্য হিশাম কাসেম বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে এর আগে জাতিসংঘে যেসব প্রস্তাব পাস হয়েছিল এবারের প্রস্তাবটি তারই ধারাবাহিকতা। এছাড়া ফিলিস্তিনি জনগণের স্বাধীকার আদায়ের যে স্বীকৃতি দেয়া হয়েছে তাও সকল আন্তর্জাতিক কনভেনশনে আগেই স্বীকার করা হয়েছিল।

হিসাম কাসেম বলেন, জাতিসংঘে প্রস্তাবটির পক্ষে বিপুল ভোট পড়ায় বোঝা যায়, ইহুদিবাদী দখলদারিত্বের অবসান ঘটিয়ে ফিলিস্তিনিদের স্বাধীকার পাওয়ার সময় এসে গেছে। সেইসঙ্গে গত সাত দশকেরও বেশি সময় ধরে ইহুদিবাদী উপনিবেশবাদীরা ফিলিস্তিনে যেসব অপরাধযজ্ঞ চালিয়েছে তারও বিচার করার সময় হয়ে গেছে।

যেসব দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে কিংবা ভোটদানে বিরত থেকেছে তিনি তাদেরকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানান। হামাসের এই নেতা বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের জন্য এ ধরনের প্রস্তাব বেশি বেশি পাস হওয়া প্রয়োজন।

গত বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া এক প্রস্তাবে বলা হয়েছে, ইসরাইল অধিকৃত গোলান মালভূমি এবং জর্দান নদীর পশ্চিম তীরের প্রাকৃতিক সম্পদের ওপর সিরিয়া ও ফিলিস্তিনি জনগণের সার্বভৌম অধিকার রয়েছে। প্রস্তাবটির পক্ষে ১৫৯ দেশ ভোট দেয়, বিপক্ষে ভোট পড়ে আটটি এবং ১০টি দেশ ভোটদানে বিরত থাকে। যে আট দেশ ফিলিস্তিনিদের বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হলো- আমেরিকা, কানাডা, ইসরাইল, চাদ, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু ও পালাউ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page