March 27, 2026, 7:37 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি বিমান হামলায় এক পরিবারের ৭৬ ফিলিস্তিনি শহীদ  ; জাতিসংঘের এক কর্মীও নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এক পরিবারের ৭৬ সদস্য সহ ৯০ জন শহীদ হয়েছেন। ইসরাইল এই বিমান হামলাটি চালিয়েছে শুক্রবার এবং গতকাল এ বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত খবর এসেছে।

খবরে বলা হয়েছে, মধ্য গাজায় ইসরাইলি বিমানবাহিনীর হামলায় দুটি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয় এবং সেখানে আল-মুগরাবি পরিবারের ৭৬ সদস্য সহ ৯০ জনের প্রাণহানি ঘটে। এরমধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপিতে কর্মরত ইসাম আল-মুগরাবি, তার স্ত্রী এবং পাঁচ সন্তান রয়েছেন। ইসাম তিন দশক ধরে এ সংস্থায় কাজ করছিলেন।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজায় যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এই হামলাকে অন্যতম বড় প্রাণঘাতী হামলা বলে মনে করা হচ্ছে।

ইউএনডিপির পক্ষ থেকে একজন কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ইসাম এবং তার পরিবারের সদস্যদের মৃত্যু আমাদের সামগ্রিক কর্মকাণ্ডে মারাত্মক প্রভাব ফেলেছে। ওই কর্মকর্তা বলেন, “গাজার বেসামরিক নাগরিক এবং জাতিসংঘের অফিসগুলো কোনভাবেই ইসরাইলের লক্ষ্যবস্তু হতে পারে না। অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরাইলি হামলায় যে সমস্ত বেসামরিক মানুষ মারা যাচ্ছে তাদের শোক এবং দুর্দশা অন্যদের পক্ষে বহন করার মতো অবস্থা থাকছে না।”

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page