September 28, 2026, 5:05 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি বিমান হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ইরানে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ছয় পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানি সংবাদ সংস্থা ‘তাসনিম’ ছয় বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছেন ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদি তেহরানচি।

এতে আরো বলা হয়েছে, নিহত বিজ্ঞানীদের মধ্যে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেদুন আব্বাসিও ছিলেন।

শুক্রবারের হামলায় ইরান জুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরাইল। যার মধ্যে রয়েছে তেহরানের আবাসিক ভবন ও ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনা।

এছাড়া, ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page