March 27, 2026, 3:00 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি যুদ্ধাপরাধে সহযোগিতা ; বাইডেনের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজ্জা উপত্যকায় ইসরাইলি যুদ্ধাপরাধের সহযোগী হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার কয়েকজন কর্মকর্তার বিচার শুরু করা যায় কিনা তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে একটি মার্কিন মানবাধিকার সংস্থা।

দি ডেমোক্র্যাসি নাউ ফর দি আরব ওয়ার্ল্ড বা ডন (DAWN) নামক মানবাধিকার সংস্থাটি আইসিসির কাছে ১৭২ পৃষ্ঠার একটি আবেদন জমা দিয়েছে।

এতে বলা হয়েছে, বাইডেন, সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজ্জাবাসীর বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা ও যুদ্ধাপরাধ উপেক্ষা করার পাশাপাশি ওই অপরাধে সহযোগিতা করেছেন।

সংস্থাটি বলেছে, তারা আইসিসি’র চিফ প্রসিকিউটরকে গাজ্জা উপত্যকায় ইসরাইলি যুদ্ধাপরাধে মার্কিন কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত সহযোগী ভূমিকা পালনের বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন।

ডনের বোর্ড সদস্য রিড ব্রডি বলেন, রাজনৈতিক কারণে তাদের দায়ের করা মামলাটি বেশিদূর অগ্রসর নাও হতে পারে, তবে তারা এর মাধ্যমে যে বার্তাটি দিয়েছেন তা পরিবর্তিত হবে না। বার্তাটি হচ্ছে, গাজ্জায় যুদ্ধাপরাধ হয়েছে এবং তাতে মার্কিন প্রশাসনের তিন শীর্ষ কর্তাব্যক্তির সুস্পষ্ট ভূমিকা ছিল।

তিনি আরও বলেন, আইসিসি এখন কী করে সেটি দেখার বিষয়। তারা মামলাটি সামনে এগিয়ে নেবে নাকি গাজ্জা উপত্যকায় আরো বেশি ধ্বংসযজ্ঞ হতে দেবে যাতে ধ্বংসস্তুপের মধ্যে আরও বেশি লাশ পড়বে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে প্রায় ১৬ মাস গাজ্জা উপত্যকার ২৩ লাখ মানুষের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালিয়েছে ইসরাইল। সেখানে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হচ্ছে জেনেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তেল আবিবকে সর্বাত্মক রাজনৈতিক ও সামরিক পৃষ্ঠপোষকতা দিয়ে গেছে। ১৬ মাসে ওয়াশিংটন তেল আবিবকে সমরাস্ত্রের যে বিশাল ভাণ্ডার সরবরাহ করেছে তার আর্থিক পরিমান কয়েক হাজার কোটি ডলার। সূত্র: পার্সটুডে

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page