September 28, 2026, 2:37 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

আজ (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, সংগঠনের সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে শহীদ করার “প্রাথমিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে” আজ ভোরে এই অভিযান চালানো হয়। হিজবুল্লাহ বলেছে, “আজকের জন্য আমাদের সামরিক অভিযান সম্পূর্ণ এবং সম্পন্ন হয়েছে।”

গত ৩০ জুলাই দক্ষিণ লেবাননে কমান্ডার ফুয়াদ শুকুর ইসরাইলি হামলায় শহীদ হন।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তারা রামোত নাফতালি ব্যারাক, নেভেহ জিভ এবং জৌরা আর্টিলারি অবস্থানের পাশাপাশি মেরন, জাতুন, সাহেল এবং এইন জেইতিম ঘাঁটিতে ড্রোন এবং ৩২০টি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page