April 2, 2026, 10:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি শহীদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে দখলদার ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আজ (শুক্রবার) ভোরে নাবলুস শহরের একটি বাড়িতে হানা দিয়ে তাদের হত্যা করা হয়।

এ সময় ঐ দুই ফিলিস্তিনির সঙ্গে সংঘর্ষ হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইসরাইলি বাহিনীর হামলায় আরও তিন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরাইলি বাহিনী দাবি করেছে, নিহত দুই ফিলিস্তিনি তাদের পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ ভোরে নাবলুসের একটি বাড়ি ঘেরাও করে সেখানে ব্যাপক হামলা চালায় দখলদার সেনারা। এই আগ্রাসনের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল ঐ দুই ফিলিস্তিনি। কিন্তু দখলদারেরা তাদেরকে হত্যা করার আগ পর্যন্ত ক্ষান্ত হয়নি।

ঘটনাস্থলের বিভিন্ন ছবি দেখে মনে হচ্ছে, ঐ বাড়িতে বৃষ্টির মতো গুলিবর্ষণ করেছে হানাদার বাহিনী। শহীদ দুই ফিলিস্তিনির নাম হচ্ছে হামজা মাকবুল ও খাইরি শাহিন।

এই ঘটনার দুই দিনেরও কম সময় আগে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে পাশবিক হামলা চালিয়ে ১২ জন ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করে ইসরাইলি বাহিনী। এছাড়া সেখানে ১৪০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page