August 17, 2026, 1:41 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

হরমুজ প্রণালি অবশ্যই খুলবে তবে যুক্তরাষ্ট্রের জন্য নয় : এব্রাহিম আজিজি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়; এটি শুধু তাদের জন্য খোলা থাকবে, যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে।

তিনি আরও বলেন, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে যে ৪৭ বছরের আতিথেয়তা ছিল, তা চিরদিনের জন্য শেষ এখন।

আজিজি বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত তার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন পূরণ করেছেন। তবে এই পরিবর্তন কেবল এই পুরো অঞ্চলের সামুদ্রিক ব্যবস্থার ক্ষেত্রে এসেছে।

এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

অন্যদিকে ট্রাম্প বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র অভিযান শেষ করবে যখন আমরা নিশ্চিত হবো যে, ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

মঙ্গলবার ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে। তবে তা হোক বা না হোক, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে বলে আশা করছি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page