April 10, 2026, 2:40 pm
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের উত্তাল পরিস্থিতিতে আমেরিকার উদ্বেগ ; ভর্ৎসনা করল ইরান

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলে চলমান উত্তাল বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রশাসন যে বক্তব্য দিয়েছে তাকে ভর্ৎসনা করেছে ইরান। তেহরান বলেছে, আমেরিকা একমাত্র যার নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ সে হচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক টুইটার বার্তায় তার দেশের এ অবস্থান তুলে ধরেছেন। এর আগে মঙ্গলবার হোয়াইট হাউজ জনগণের দাবি মেনে নিয়ে তাদের সঙ্গে একটি বোঝাপড়ায় আসতে তেলআবিব সরকারের প্রতি আহ্বান জানায়।

হোয়াইট হাউজের ওই আহ্বানের প্রতিক্রিয়ায় কানয়ানির টুইটার বার্তায় বলা হয়, “ইসরাইলে সংকট ঘনীভূত হওয়ায় এটির গডফাদার [আমেরিকা] চিন্তিত হয়ে পেড়েছে। এ কারণে হোয়াইট হাউজ অবিলম্বে ইহুদিবাদী নেতাদের সমঝোতায় বসার আহ্বান জানিয়েছে।মার্কিন সরকার মনে করছে, এভাবেই ইসরাইল ও তার জনগণকে রক্ষা করা যাবে।”

বিচারব্যবস্থা সংস্কারের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে ইসরাইলজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভের মুখে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার এ পরিকল্পনা সংক্রান্ত বিল কয়েক সপ্তাহ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন।

ইসরাইলে বিক্ষোভ তুঙ্গে

কিন্তু তারপরও দখলদার ইসরাইলের জনগণ রাজপথ ছাড়েনি। তারা মঙ্গলবার প্রচণ্ড বিক্ষোভ প্রদর্শন করে বলেছে, বিল পাসের প্রক্রিয়া স্থগিত রাখলে হবে না বরং বিষয়টিকে বাতিল ঘোষণা করতে হবে।

ইহুদিবাদী ইসরাইলের কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে কট্টর-ডানপন্থি সরকার বিচারক নিয়োগ কমিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিজের করায়ত্ব করতে চায়।

নেতানিয়াহু বলছেন, বিচারব্যবস্থায় পরিবর্তন আনা হলে আদালতকে এর এখতিয়ারের বাইরে গিয়ে সিদ্ধান্ত দেয়া থেকে নিবৃত করা যাবে। কিন্তু সমালোচকরা বলছেন, এ পদক্ষেপ নেতানিয়াহুর জন্য সহায়ক হবে। কারণ, তিনি দুর্নীতির দায়ে বিচারের মুখে আছেন এবং আইনটি করা সম্ভব হলে তিনি নিজেকে বিচারের হাত থেকে বাঁচাতে পারবেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page