April 10, 2026, 8:31 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের গণহত্যার প্রতিবাদে নিজের গায়ে আগুন দেওয়া অ্যারন বুশনেল আমেরিকার ‘জাগ্রত বিবেক’: ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যাকারী মার্কিন বিমান বাহিনীর সদস্য অ্যারন বুশনেলের ভূয়সী প্রশংসা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (মঙ্গলবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেন, বুশনেল হচ্ছেন আমেরিকার জাগ্রত বিবেকের কণ্ঠস্বর।

গত শনিবার ২৫ বছর বয়সী বুশনেল আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির ইসরাইলি দূতাবাসের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। গাজায় চলমান গণহত্যা সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইলের প্রতি মার্কিন প্রশাসনের অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদে তিনি এই আত্মহননের পথ বেছে নেন।

এ প্রসঙ্গে নাসের কানয়ানি বলেন, মার্কিন বিমান বাহিনীর সদস্য অ্যারন বুশনেলের এই আত্মহরনের মধ্যদিয়ে পরিষ্কার হয়েছে যে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার প্রতি মার্কিন প্রশাসন যে নির্লজ্জ সমর্থন দিয়ে আসছে তার বিরুদ্ধে আমেরিকার সচেতন জনগণের মধ্যে কতটা লজ্জা ও ক্ষোভ রয়েছে।

অ্যারন বুশলেন আত্মহত্যার আগে তিনি দূতাবাসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, “আমাদের শাসকশ্রেণী ইসরাইলকে সমর্থনের যে সিদ্ধান্ত নিয়েছে তা স্বাভাবিক। তবে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে।”

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page