September 27, 2026, 5:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের তেল আবিব ও হাইফায় হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন ইহুদিবাদী ইসরাইলের তেল আবিব শহর এবং হাইফার ওপর আরো সফল প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

গতকাল (বুধবার) সংগঠনটি ঘোষণা করেছে যে, ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের শহরতলীতে টিএএ সামরিক শিল্প কোম্পানিতে হামলা চালিয়েছে এবং এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করেছে। হিজবুল্লাহ যোদ্ধারা হাইফা শহরের প্রায় ১০ কিলোমিটার দূরে তিরা কারমেল শহরের একটি সামরিক ঘাঁটিতে এক স্কোয়াড্রন কম্ব্যাট ড্রোন দিয়ে হামলা চালায়। এই হামলাও সফল হয়েছে এবং ড্রোনগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে।

এদিকে, মিসগাভ আম এবং নাহারিয়ার অবৈধ বসতিতে ইসরাইলি বাহিনীর একটি সমাবেশে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট দিয়ে আঘাত হেনেছে। হিজবুল্লাহ সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের ভেতরে সংবেদনশীল লক্ষ্যবস্তুর ওপর শত শত প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। চলতি মাসের প্রথম দিক থেকে দক্ষিণ লেবাননে স্থল আগ্রাসন চালানোর চেষ্টা করছে ইসরাইলি বাহিনী। কিন্তু হিজবুল্লাহ যোদ্ধাদের প্রবল প্রতিরোধে তারা সফল হতে পারেনি বরং বার বার তারা পিছু হটতে বাধ্য হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page