March 5, 2026, 5:54 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিমান হামলায় বন্দি ইসরাইলিদের জীবন বিপন্ন হওয়ার মুখে ; হামাসের সতর্কবার্তা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে তাতে গাজায় বন্দি থাকা ইসরাইলিদের জীবন বিপন্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বার্তায় হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেড বলেছে, বর্তমান অবস্থায় যেকোনো ধরনের আগ্রাসন এবং গোলাবর্ষণ বন্দীদের জীবন বিপন্ন করে তুলতে পারে এবং তা তাদের পরিবারের জন্য বেদনাদায়ক হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে ইতিহাসের নজিরবিহীন সামরিক অভিযান চালায় এবং প্রায় আড়াইশ ব্যক্তিকে গাজায় ধরে নিয়ে যায়। পরে ইসরাইল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করলে বন্দী ইসরাইলিদের অনেকেই তাতে নিহত হয়েছে।

ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ইসরাইল সম্প্রতি এমন একটি জায়গায় হামলা চালিয়েছে যেখানে একজন ইসরাইলি মহিলা বন্দি রয়েছে যাকে প্রথম ধাপে মুক্তি দেয়ার কথা ছিল।

এর আগে হামাস নিশ্চিত করেছে যে, তারা ইহুদিবাদীদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে। হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইজ্জত আল-রিশক এক বিবৃতিতে বলেন, হামাস এই যুদ্ধবিরতি চুক্তিকে মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন যে, হামাস শেষ মুহূর্ত পর্যন্ত এই চুক্তি বানচালের চেষ্টা করেছে। মূলত তারই জবাব দিয়েছেন হামাস নেতা ইজ্জত আল-রিশক।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page