November 6, 2026, 4:33 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিমান হামলায় বন্দি ইসরাইলিদের জীবন বিপন্ন হওয়ার মুখে ; হামাসের সতর্কবার্তা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে তাতে গাজায় বন্দি থাকা ইসরাইলিদের জীবন বিপন্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বার্তায় হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেড বলেছে, বর্তমান অবস্থায় যেকোনো ধরনের আগ্রাসন এবং গোলাবর্ষণ বন্দীদের জীবন বিপন্ন করে তুলতে পারে এবং তা তাদের পরিবারের জন্য বেদনাদায়ক হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে ইতিহাসের নজিরবিহীন সামরিক অভিযান চালায় এবং প্রায় আড়াইশ ব্যক্তিকে গাজায় ধরে নিয়ে যায়। পরে ইসরাইল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করলে বন্দী ইসরাইলিদের অনেকেই তাতে নিহত হয়েছে।

ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ইসরাইল সম্প্রতি এমন একটি জায়গায় হামলা চালিয়েছে যেখানে একজন ইসরাইলি মহিলা বন্দি রয়েছে যাকে প্রথম ধাপে মুক্তি দেয়ার কথা ছিল।

এর আগে হামাস নিশ্চিত করেছে যে, তারা ইহুদিবাদীদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে। হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইজ্জত আল-রিশক এক বিবৃতিতে বলেন, হামাস এই যুদ্ধবিরতি চুক্তিকে মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন যে, হামাস শেষ মুহূর্ত পর্যন্ত এই চুক্তি বানচালের চেষ্টা করেছে। মূলত তারই জবাব দিয়েছেন হামাস নেতা ইজ্জত আল-রিশক।

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page