March 27, 2026, 7:42 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আইসিজে’তে দক্ষিণ আফ্রিকার মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আফ্রিকা শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। গাজায় গণহত্যামূলক কর্মকা- চালানোর জন্য তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এদিকে ইসরাইল ‘ঘৃণাভরে’ তাদের বিরুদ্ধে আনীত এমন অভিযোগ প্রত্যাখান করেছে।

এক বিবৃতিতে বলা হয়, ইসরাইল জেনোসাইড কনভেনশন মেনে চলার বাধ্যবাদকতা লঙ্ঘন করেছে বলে আইসিজে’র কাছে করা আবেদনে উল্লেখ করা হয়েছে। ওই অভিযোগে আরো বলা হয়, ইসরাইল গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকান্ডে জড়িত রয়েছে।
হেগের আবেদনে দক্ষিণ আফ্রিকা বলেছে, ইসরাইল বৃহত্তর ফিলিস্তিনের অংশ হিসেবে গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট জাতীয় ও জাতিগত উদ্দেশ্য নিয়ে কাজ করছে।
এদিকে ইসরাইল তাদের বিরুদ্ধে আনা এমন অভিযোগ প্রত্যাখান করেছে। এ ব্যাপারে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ইসরাইল আইসিজে’র কাছে করা দক্ষিণ আফ্রিকার এমন অপবাদ ঘৃণাভরে প্রত্যাখান করে।
ইসরাইলের ওপর হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে এ যুদ্ধ শুরু হয় এবং প্রায় দ্বাদশ সপ্তাহ ধরে চলছে।
ইসরাইল ও হামাসের মধ্যে এ যুদ্ধে গাজার উত্তরাঞ্চলের বিস্তৃর্ণ এলাকা এতকেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের ভয়বহ হামলায় প্রায় ১,১৪০ জন নিহত হয় এবং এদের বেশিরভাই বেসামরিক নাগরিক।
এছাড়াও হামাস যোদ্ধারা প্রায় ২৫০ জন ইসরাকলি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এসব জিম্মির মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
এদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় কমপক্ষে ২১,৫০৭ জন নিহত তহয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু বলে তারা জানায়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page