September 27, 2026, 10:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দিল বলিভিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বলিভিয়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বলিভিয়া।

দক্ষিণ আমেরিকার দেশটি মঙ্গলবার গাজা যুদ্ধে গণহত্যা কনভেনশন লঙ্ঘন করে ইসরাইলকে ‘গণহত্যায়’ অভিযুক্ত করে দাখিলকৃত এই মামলায় পক্ষ হতে একটি আবেদন দাখিল করেছে।

হেগ থেকে এএফপি জানায়, দক্ষিণ আমেরিকার এই দেশটি কলম্বিয়া, লিবিয়া, স্পেন এবং মেক্সিকোসহ বেশ কটি দেশের যোগ দেয়ায় ইসরাইলের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তাদের শক্তি বৃদ্ধি হবে।

বলিভিয়া ইতোমধ্যে নভেম্বরে গাজায় ইসরাইলি হামলাকে ‘অসম’ আক্রমণ হিসেবে বর্ণনা করে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

২৬ জানুয়ারি আইসিজে‘ ইসরাইলকে গাজায় সামরিক অভিযানে গণহত্যার ঘটনা প্রতিরোধে সম্ভাব্য সকল পদক্ষেপ নেয়ার’ রায় দেয়। রায়টি বিশ্বজুড়ে সাড়া জাগায়। ওই রায়ে আদালত ইসরাইলকে গণহত্যার অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য জাতিসংঘ-নির্দেশিত তদন্তকারীদের কাছে ‘নিরবিচ্ছিন্ন অ্যাক্সেস’ নিশ্চিত করারও নির্দেশ দেয়। সে সময়ে, ইসরাইল এই পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদের কাছে নতি স্বীকার’ বলে নিন্দা জানায়।

বুধবার বলিভিয়া প্রকাশ্য আদালতে ‘ইসরাইলের যুদ্ধে গণহত্যা অব্যাহত রয়েছে এবং আদালতের আদেশ ইসরাইলের কাছে মৃত চিঠি হিসেবে রয়ে গেছে’ বলে অভিযোগ তুলেছে।

আইসিজে’র রায়গুলো আইনত বাধ্যতামূলক কার্যকর করার জন্য আদালতের কাছে কোনও সুনির্দিষ্ট উপায় না থাকলেও জুলাই মাসে এক পৃথক রায়ে আইসিজে পরামর্শমূলক মতামত জারি করে যে ‘ফিলিস্তিনি ভূখন্ডে ইসরাইলের দখল ‘বেআইনি’ এবং যত তাড়াতাড়ি সম্ভব তা শেষ হওয়া উচিত।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page