October 17, 2026, 7:21 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে ‘জয়’ ঘোষণা করেছে হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের হিজবুল্লাহ বুধবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংগঠনটি  প্রথম বিবৃতিতে বলেছে, তারা ইসরাইলের বিরুদ্ধে “বিজয়” অর্জন করেছে এবং তার যোদ্ধারা প্রস্তুত রয়েছে। বৈরুত থেকে এএফপি এখবর জানায়।

ইরান সমর্থিত গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে, ন্যায়নিষ্ঠতার কারণে সর্বশক্তিমান আল্লাহ’র কাছ থেকে আমাদের বিজয় এসেছে।

সরাসরি যুদ্ধবিরতির শর্তাবলীর উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি শত্রুর উচ্চাকাঙ্ক্ষা এবং তার আক্রমণের মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে।

ইসরাইল ২৩ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা চালায় এবং পরে গাজা যুদ্ধের জন্য ইরান-সমর্থিত গোষ্ঠীর দ্বারা আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের এক বছরেরও বেশি সময় পরে স্থল সেনা পাঠানো হয়।

দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যাসহ সংঘর্ষের সময় ইসরাইল হিজবুল্লাহকে প্রচণ্ড আঘাত করে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে যে ইসরাইলি বাহিনী তাদের “কোনও শহর দখল ও স্থাপন করার প্রচেষ্টা”, হিজবুল্লাহর আন্তঃসীমান্ত আক্রমণ ঠেকাতে বা “শত্রুদের আশা অনুযায়ী একটি সামরিক ও নিরাপত্তা বাফার জোন প্রতিষ্ঠা করতে” ব্যর্থ হয়েছে।

এতে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা “আগ্রাসনের শেষ দিন পর্যন্ত” ইসরাইলকে লক্ষ্যবস্তু করে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরাইল সংলগ্ন সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননে এর সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page