October 17, 2026, 9:36 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে বিজয় লাভের জন্য হামাসকে অভিনন্দন জানালো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে বিজয় লাভের জন্য ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ প্রধান খলিল আল-হাইয়ার সাথে টেলিফোন আলাপে এই অভিনন্দন জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ইহুদিবাদী ইসরাইল হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি করতে বাধ্য হয়। এই চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

ফোনালাপে আব্বাস আরাকচি ইসরাইলের বিরুদ্ধে কিংবদন্তিতুল্য দৃঢ়তা দেখানোর জন্য ফিলিস্তিনি জনগণের ব্যাপক প্রশংসা করেন। গত ১৫ মাস ধরে ইসরাইল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়েছে এবং নজিরবিহীন অপরাধ করেছে যার ভয়াবহ শিকার হয়েছে ফিলিস্তিনের লাখ লাখ মানুষ।

তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতিরোধ ইহুদিবাদী ইসরাইলকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে এবং বন্দি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে তেল আবিব।

ফোনালাপে হামাস নেতা গাজার সর্বশেষ পরিস্থিতি এবং যুদ্ধবিরতির আলোচনা সম্পর্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ যোদ্ধাদের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়ার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব, সরকার এবং জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান খলিল আল-হাইয়া। তিনি বলেন, ইরানের এই সমর্থন ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিরাট বিজয় অর্জনে ফলপ্রসূ ভূমিকা রেখেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page