September 28, 2026, 1:51 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বেনগুরিওন বিমানবন্দর অচল করে দিয়েছে হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত সূত্রগুলো জানিয়েছে যে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলার কারণে বেন গুরিওন বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।

ইসরাইলি মিডিয়া জানিয়েছে যে বিদেশি সংস্থাগুলো দখলকৃত অঞ্চলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিওন বিমানবন্দরে কয়েক ডজন ফ্লাইট বন্ধ করে দিয়েছে। পার্সটুডে এবং আল মায়াদিন উদ্ধৃতি অনুসারে ইহুদিবাদী সূত্র বেন গুরিওন বিমানবন্দরে ৫০টি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে।

একই সময়ে বেন গুরিয়ন বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছে বলেও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মিডিয়া জানিয়েছে। ইসরাইলের মিডিয়া ঘোষণা করেছে যে বেন গুরিয়ন বিমানবন্দরের কিছু ফ্লাইট রামন বিমানবন্দরে এবং অন্যগুলো কায়রোতে অবতরণ করেছে । হিজবুল্লাহ এবং তেল আবিব শাসক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এমনটা ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page