April 25, 2026, 8:28 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বেশ কয়েকটি সেনা ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদীরা আতঙ্কিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক উগ্র ইহুদিবাদীরা ইসরাইলের বেশ কয়েকটি সেনা ঘাঁটি ও সামরিক আদালতে হামলা চালানোর পর ইসরাইলি গণমাধ্যমগুলো তাদের বিশ্লেষণে বলেছে, ইসরাইলে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয়েছে এবং এটি একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে।

আজকের এ নিবন্ধে পার্সটুডে ফার্সির পক্ষ থেকে আমরা ইসরাইলের অভ্যন্তরে ব্যাপক গণ্ডগোল ও বিশৃঙ্খলা, শহীদ ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর আতঙ্কে ইসরাইলের আকাশসীমা বন্ধ করে দেওয়া এবং বৈরুতে ইসরাইলি বিমান হামলার পর হিজবুল্লাহর পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার ব্যাপারে ইহুদিবাদীদের আতঙ্ক সম্পর্কে আলোচনা করব।

ইসরাইলে গণ্ডগোল বিশৃঙ্খলা/ অভ্যন্তরীণ সংকট পতনের আশঙ্কা : আল-জাযিরা মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের পা কয়েকটি ফ্রন্টে আটকে গেছে। এরইমধ্যে ইহুদিবাদীদের নিজেদের মধ্যে মতবিরোধ ও সহিংসতা প্রতিদিনই বাড়ছে। গতকাল থেকে ইসরাইলের বিভিন্ন স্থানে ইহুদিবাদীদের নিজেদের মধ্যে সংঘর্ষ চলার খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ব্যাপক চাপের কারণে ইহুদিবাদী পুলিশ বাহিনী গতকাল ঘোষণা করে, তারা একজন ইসরাইলি বন্দির ওপর নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখবে। উগ্র ইহুদিবাদীরা বিষয়টি মেনে নিতে পারেনি। তারা নেগেভ মরুভূমিতে অবস্থিত সদে তেমিরন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। আলোচিত মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দির ওপর ওই ঘাঁটির ভেতর অবস্থিত বন্দিশিবিরে অকথ্য নির্যাতন চালানো হয়।  উগ্র ইহুদিবাদীদের পাশাপাশি মুখোশধারী অনেক ইসরাইলি সেনাও ওই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে এটির ভেতরে ঢুকে পড়ে ব্যাপক তাণ্ডব চালায়।

বেইত লিদ বসতিতে দাঙ্গা/ গাজার পরিবর্তে নেতানিয়ায় ব্যাটেলিয়ন সেনা মোতায়েন : ইসরাইলি নির্যাতনকারী কারারক্ষীদের পক্ষ নিয়ে উগ্র ইহুদিবাদীরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পর ইসরাইলের বেইত লিদ বসতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর দিয়েছে হিব্রু গণমাধ্যমগুলো।

এসব গণমাধ্যমের বরাত দিয়ে লেবাননের বার্তা সংস্থা আন-নাশরা জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনকারী ইসরাইলি কারারক্ষীদের জিজ্ঞাসাবাদের প্রতিবাদে উগ্র ইহুদিবাদীরা ‘নেতানিয়া’ বসতির নিকটবর্তী ‘বেইত লিদ’ সামরিক ঘাঁটিতে হামলা চালায়। প্রায় ১,২০০ ইহুদিবাদী ওই ঘাঁটিতে হামলা চালায় এবং এদের মধ্যে কয়েক ডজন লোক দরজা ভেঙে ঘাঁটিটির ভেতরে ঢুকে পড়ে।  এই ঘটনা সামাল দিতে ইসরাইল তার তিন ব্যাটেলিয়ন সেনাকে বেইত লিদে পাঠাতে বাধ্য হয়। ওই ব্যাটেলিয়নগুলোকে গাজায় পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল।

ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনী পুলিশের মধ্যে বিভেদ বাড়ছে : আন-নাশরা আরেক খবরে জানিয়েছে, ইসরাইলের বামপন্থি ওয়ার্কার্স পাটির প্রধান ইয়ায়ির গোলান ইসরাইলি পার্লামেন্টের সেইসব সদস্যকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন যারা গতকালের বেইত লিদ হামলায় জড়িত ছিল। তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরাইলের অভ্যন্তরে মিলিশিয়া গোষ্ঠী সৃষ্টির দায়ে অভিযুক্ত করেছেন।

ইসরাইলি গণমাধ্যম: আমরা গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি : ইসরাইলি দৈনিক মাআরিভ বুধবার এক প্রতিবেদনে লিখেছে: ইসরাইল এখন আর সহিংসতার দ্বারপ্রান্তে নেই বরং গণ্ডগোলের ভেতরে প্রবেশ করেছে। একটি সেনা ঘাঁটিতে কয়েক ডজন নয় বরং কয়েকশ’ বিক্ষোভকারীর অনুপ্রবেশের যে ভিডিও প্রকাশিত হয়েছে তা থেকে বলা যায়, ইহুদিবাদী ইসরাইলি সমাজে ভয়ঙ্কর ফাটল দেখা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page