April 22, 2026, 2:26 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের মেট্রোপলিটন এলাকায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত ; সবাই বাঙ্কারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের মেট্রোপলিটন এলাকা লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ভয়ে দশ লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে লুকিয়েছিল। গতরাতে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিব মেট্রোপলিটনের গুশ ড্যান এলাকায় আঘাত হানে। ওই এলাকায় ইহুদিবাদী সরকারের অর্থনৈতিক ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বহু স্থাপনা অবস্থিত।

খবরে বলা হয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে এলাকার বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার এবং হাসপাতালে নেয়ার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ছোটাছুটি করতে দেখা যায়।

ইসরাইলি গণমাধ্যম বলছে, ইয়েমেন থেকে ছুটে আসা এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের মধ্যাঞ্চলে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে, জেরুজালেম পোস্ট জানিয়েছে, পবিত্র আল- কুদস শহরেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে প্রায় পুরো ইসরাইল জুড়ে সাইরেন বাজানো হয়। এছাড়া, এইলাত বন্দরনগরীতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তিনি আগামী কয়েক ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ বিবৃতি প্রকাশ করবেন। ধারণা করা হচ্ছে- এই ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারেই তিনি কথা বলবেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page