September 28, 2026, 10:52 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি সেনা অবস্থানে একযোগে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন কমান্ডার শহীদ হওয়ার পর এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ইসরাইল বিরোধী হামলা ছিল নিখুঁত এবং হামলাগুলোয় ইসরাইলি বাহিনীর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল (মঙ্গলবার) ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের সাকরা এলাকায় ক্যান্ডি ও স্ন্যাকস বহনকারী একটি পিকআপ ট্রাকে ড্রোন হামলা চালায়। হামলায় একজন নিহত ও অপর একজন আহত হন।  নিহত ব্যক্তি ছিলেন হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সাদেক আতেফ আতাওয়ি।

এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলীয় ‘রামিম’ সেনা ঘাঁটিতে ভারী কামানের গোলাবর্ষণ করে। সেইসঙ্গে ইসরাইলের ‘বেইত হিল্লেল’ এলাকায় অবস্থিত ‘সাহেল ব্যাটেলিয়ন’ ঘাঁটিতে ‘ফালাক’ রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। পাশাপাশি ইসরাইলের ‘আল-মার্জ’ সেনা চৌকিতে ‘বুরকান’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা।

হিজবুল্লাহ একইসঙ্গে উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা শহরেও কয়েক ডজন কাতিউশা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলায় ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয় যদিও তেল আবিব সেসব খবর প্রকাশ করেনি।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page