September 7, 2026, 11:34 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সেনা ঘাঁটিতে ফিলিস্তিনি যুবকদের অনুপ্রবেশ ; ভয়ে কক্ষে আশ্রয় সেনাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইহুদিবাদী ইসরাইলের মিডিয়া অধিকৃত জেরুজালেম আল কুদসে ইসরাইলি সামরিক ঘাঁটিতে ফিলিস্তিনি যুবকদের অনুপ্রবেশের খবর দিয়েছে।

ইহুদিবাদী সেনাবাহিনীর রেডিও খবর দিয়েছে যে দখলকৃত জেরুজালেম আল কুদসে ইসরাইলি সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড ব্যারাকে ঢুকে পড়া আট ফিলিস্তিনি যুবকের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পার্সটুডের খবর অনুসারে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চ্যানেল ১৪’র রিপোর্টার হিলেল বেটন ফিলিস্তিনি যুবকদের এই অনুপ্রবেশ সম্পর্কে বলেছেন, ইসরাইলি সৈন্যরা ঘাঁটিতে অনুপ্রবেশকারী যুবকদের মোকাবিলা করার পরিবর্তে ঘাঁটির ভিতরে লুকিয়ে ছিল।

বেটন বলেন যে সামরিক কমান্ডারদের ব্যাখ্যা করা উচিত যে কেন ঘাঁটির বেশিরভাগ ইসরাইলি সৈন্যরা বাইরে গিয়ে ফিলিস্তিনি যুবকদের মোকাবেলার পরিবর্তে কক্ষের ভিতরে লুকিয়ে ছিল। তিনি বলেন, এই ঘটনা আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা এবং এর মাধ্যমে এটা দেখায় যে সেই ৭ অক্টোবর এখনও এখানে বিরাজমান।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের অপরাধ ও আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়া হিসাবে অধিকৃত ফিলিস্তিনি এলাকায় ইসরাইলি সেনাদের ওপর হামলা চালিয়ে আল আকসা ঝড় অভিযান শুরু করে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page