September 28, 2026, 2:39 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের  হাইফা শহরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’র ওপর ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের  উত্তরাঞ্চলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ আজ (রোববার) এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জোট আরো বলেছে, “গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নারী, শিশু ও বৃদ্ধসহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দখলদার ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার জবাবও ছিল এই হামলা।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরুর পর ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এরকম বহু অভিযান পরিচালনা করছে ইরাকি যোদ্ধারা। ইসরাইলি সামরিক বাহিনীর নৃশংস হামলায় এ পর্যন্ত অন্তত ৪০ হাজার ৩০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page