October 17, 2026, 12:09 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের হামলায় ৪ জন সাংবাদিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাম্প্রতিক ইসরাইলের হামলায় আল জাজিরার চার সাংবাদিক এবং দুই ফ্রিল্যান্সার নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে আল জাজিরা।

সংবাদ চ্যানেলটি স্পষ্ট করে জানিয়েছে, নিহত ছয় জনের মধ্যে চার জন সাংবাদিক ছিলেন।

দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কাতার-ভিত্তিক সম্প্রচারকটি গত রোববার ইসরাইলি হামলায় তার সংবাদদাতা আনাস আল-শরীফ, মোহাম্মদ ক্রিকেহ ও ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নৌফাল ও মোমেন আলিওয়া নিহত হওয়ার বিষয়টি জানিয়েছিল।

তবে তাদের ইংরেজি ভাষার ওয়েবসাইটে একটি সংশোধিত প্রতিবেদনে আল জাজিরা স্পষ্ট করে জানিয়েছে যে, মোমেন আলিওয়া একজন ফ্রিল্যান্স ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন।
তারা আরো জানায়, হামলায় নিহত সাংবাদিক মোহাম্মদ আল-খালিদিও একজন ফ্রিল্যান্সার ছিলেন।

চ্যানেলটি এর আগে ইসরাইলি হামলায় তাদের পাঁচ কর্মীকে হত্যার কথা উল্লেখ করেছিল।

আল জাজিরার বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিকের সংখ্যা ছিল চার।’

ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে গাজা সিটিতে সাংবাদিকদের তাঁবুতে হামলা আন্তর্জাতিক ক্ষোভ ও সাংবাদিক গোষ্ঠীগুলোর পক্ষ থেকে নিন্দার জন্ম দিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা চ্যানেলের অন্যতম পরিচিত মুখ শরীফের ওপর হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে, তিনি একজন ‘সন্ত্রাসী’ যিনি সাংবাদিকের ছদ্মবেশে’ ছিলেন।

আল জাজিরা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বলেছে, ‘নির্ভীক সাংবাদিক আনাস আল শরীফ ও তার সহকর্মীদের ওপর হামলা চালানোর জন্য একাধিক ইসরাইলি কর্মকর্তা ও মুখপাত্রদের বারংবার উস্কানি ও আহ্বানের’ পর ইসরাইলের এই হামলার ঘটনাটি ঘটেছে।

গাজা অবরুদ্ধ হওয়ার পর, এএফপিসহ বিশ্বের অনেক গণমাধ্যম স্থানীয় ফিলিস্তিনি সাংবাদিক কর্তৃক প্রদত্ত সংঘাতের ছবি, ভিডিও ও টেক্সট কভারেজের ওপর নির্ভর করছে।

মিডিয়া ওয়াচডগ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) জুলাইয়ের প্রথম দিকে বলেছিল যে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ২শ’ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন, যার মধ্যে বেশ কয়েকজন আল জাজিরার সাংবাদিক।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page