October 12, 2026, 6:49 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংঘের ৭ কর্মী আটক করেছে ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংঘের সাত ইয়েমেনি কর্মীকে আটক করেছে হুতি বিদ্রোহীরা।

হুতির এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, তাদের নিয়ন্ত্রণে থাকা দেশটির রাজধানী সানা থেকে শুক্রবার এসব কর্মীকে আটক করা হয়। জাতিসংঘের কর্মীদের লক্ষ্য করে চালানো এটিই সর্বশেষ ধরপাকড়ের ঘটনা।

গত সপ্তাহের শুরুতে জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের ২০ কর্মীকে আটক করা হয়। এদের মধ্যে ১৫ জন ছিলেন বিদেশি। আবার চলতি সপ্তাহের শুরুতে তাদের ছেড়ে দেওয়া হয়।

হুতি বিদ্রোহীরা গুপ্তচরবৃত্তির অভিযোগে দীর্ঘদিন ধরে জাতিসংঘ ও ত্রাণ সংস্থার কর্মীদের হয়রানি ও আটক করে আসছে । তবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে আটকের ঘটনা বেড়েছে।

সানা’র এক নিরাপত্তা সূত্র বলেছে, ‘গতরাত থেকে আজ বিকেল (স্থানীয় সময়) পর্যন্ত জাতিসংঘের সাত কর্মীকে আটক করা হয়েছে। তারা সবাই ইয়েমেনি নাগরিক। তাদের বিরুদ্ধে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।’

এদিকে হুতি বিদ্রোহীদের আরেকটি সূত্র জাতিসংঘ কর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করলেও সংখ্যা জানায়নি।

শুক্রবার জাতিসংঘের মুখপাত্র ফারহান হক নিয়মিত ব্রিফিংয়ে জানান, আগের দিন তাদের দুই কর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে জাতিসংঘের ৫৫ কর্মী হুতিদের হেফাজতে আছে।

ফারহান হক বলেন, ‘এ ধরনের ঘটনার কারণে হুতি নিয়ন্ত্রিত এলাকায় কাজের পদ্ধতি নিয়ে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে।’

আন্তর্জাতিকভাবে স্বীকৃত হুতি বিরোধী ইয়েমেন সরকার নতুন এই আটকের নিন্দা জানিয়েছে। তারা একে উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ বলেও বর্ণনা করেছে।

হুতিরা মূলত ইসরাইল ও যুক্তরাষ্ট্র বিরোধী ইরানঘেঁষা ‘প্রতিরোধ জোটের’ অংশ। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তারা প্রায়ই লোহিত সাগরে জাহাজ ও ইসরাইলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে। তারা একে এটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে বিবেচনা করছে।

হুতিদের লক্ষ্য করে ইসরাইলও একাধিক পাল্টা হামলা চালিয়েছে। আগস্টে এক বড় হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন।

এদিকে জাতিসংঘ সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইয়েমেনে তাদের মানবিক সহায়তা কার্যক্রম সানা থেকে সরিয়ে অন্তর্বর্তী রাজধানী এডেনে স্থানান্তর করে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page