March 27, 2026, 12:02 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা তারা ইসরাইলের ভেতরে হামলা চালালো।

ইরাকের প্রতিরোধ যোদ্ধারা গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে ইসরাইলের ভেতরে এই হামলা চালিয়েছে এবং এ ধরনের হামলা আরও চালানো হবে বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোগী গোষ্ঠী এই ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। আজ (রোববার) টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে তারা দাবি করেছে, ইসরাইলের এইলাত শহরে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনের শিশু, নারী এবং বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর অপরাধে এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালানো হয়। একই সাথে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বলেছে, শত্রুর ঘাঁটিতে তারা হামলা অব্যাহত রাখবে।

গত তিন নভেম্বর এইলাত শহরে সর্বপ্রথম ইরাকি যোদ্ধারা হামলা চালায়। সে সময় তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছিল দুটি ড্রোন দিয়ে তারা হামলা চালিয়েছে এবং এটি শুরু মাত্র, গাজায় বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page