October 1, 2026, 11:07 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলে ইয়েমেনিদের নতুন ড্রোন হামলা ; চোখে ঘুম কেড়ে নিয়েছে ইহুদিবাদীদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দখলদার ইসরাইলের হিব্রু ভাষার সংবাদপত্র ইয়েদিওত আহারোনত বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে ইসরাইলের কোনো হুমকিই কাজে আসছে, কোনো হুমকি দিয়েই ইয়েমেনিদেরকে তাদের অবস্থান থেকে পিছু হটানো যাচ্ছে না। বর্তমানে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র ইসরাইলিদের চোখের ঘুম কেড়ে নিয়েছে এবং তাদের প্রাত্যহিক জীবনাচারে ব্যাঘাত সৃষ্টি করেছে।

গাজার সমর্থনে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নানা মুখী অভিযানের মধ্যেই এমন মন্তব্য করেছে পত্রিকাটি।

এদিকে, গতরাতে (বুধবার রাতে) ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নতুন করে ইসরাইলে হামলার খবর দিয়েছেন।

তিনি বলেছেন, ইয়েমেনি বিমান বাহিনী বুধবার দুই দফা অভিযান চালায়। এর একটি চালানো হয় ইসরাইলের তেল আবিবের জাফা এলাকায় অবস্থিত অন্তত গুরুত্বপূর্ণ একটি সামরিক অবস্থানে এবং দ্বিতীয়টি চালানো হয় আশকেলনের শিল্প এলাকায়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যেসব সাহসী সামরিক অভিযান চালাচ্ছে তা আগ্রাসীদের মধ্যে আতঙ্ক ধরিয়ে দিয়েছে।

এর আগে মঙ্গলবার ইসরাইলের রাজধানী তেল আবিবের দক্ষিণ শহরতলীতে অবস্থিত জাফা এলাকার একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তারও আগে শনিবার তেল আবিবের কাছে ইয়েমেনের একটি হাইপারসনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২০ ইহুদিবাদীর আহত হওয়ার কথা স্বীকার করে তেল আবিব।

ইয়েমেনের সেনাবাহিনী একথা স্পষ্ট করে দিয়েছে যে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।  দখলদার ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৪৫,৩০০ ফিলিস্তিনিকে হত্যা ও লক্ষাধিক মানুষকে আহত করেছে। ইয়েমেন এ যুদ্ধের প্রথম দিন থেকে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page