March 5, 2026, 9:26 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলে প্রবেশে গুতেরেসের প্রতি নিষেধাজ্ঞা ; পূর্ণ সমর্থন নিরাপত্তা পরিষদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ওপর ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর নিরাপত্তা পরিষদ তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সমর্থন জানানো হয়।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব বা জাতিসংঘের সঙ্গে সম্পর্ক না রাখা কোনোভাবেই ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।
বিবৃতিতে সরাসরি ইসরাইলের নাম উল্লেখ করা হয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ ধরনের বিবৃতির জন্য সদস্যদের সর্বসম্মতিতে সম্মতি প্রয়োজন।
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সুনিদিষ্টভাবে নিন্দা করতে ব্যর্থতার অভিযোগে বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘অবাঞ্চিত’ ঘোষণা করে ইসরাইল। সেই সাথে তার ওপর ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করে দেশটি।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ’র এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, ‘যিনি দ্ব্যর্থহীনভাবে ইসরাইলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারেন না; তিনি ইসরাইলের মাটিতে পা রাখার যোগ্য নন।’
কাৎজ বলেন, তিনি (গুতেরেস) একজন ইসরাইল বিরোধী মহাসচিব যিনি সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থন দেন।
কাৎজ আরো বলেন, হামাস, হিজবুল্লাহ ও হুথি ঘাতকদের এবং এখন বিশ্ব সন্ত্রাসের জননী ইরানকে সমর্থন করার জন্য গুতেরেস প্রজন্মের পর প্রজন্ম ধরে জাতিসংঘের ইতিহাসে এক কলঙ্কতিলক হিসেবে স্মরিত হবেন।
মঙ্গলবার গভীর রাতে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে গুতেরেস এ অঞ্চলে ক্রমবর্ধমান হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ‘মধ্যপ্রাচ্যের ব্যাপকতর সংঘাতের’ নিন্দা করেন।
গুতেরেস বলেন, ‘এটা অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের সম্পূর্ণরূপে যুদ্ধ বিরতি দরকার।’
গত ৭ অক্টোবরের হামাসের হামলার পর রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে উল্লেখ করে ইসরাইল জাতিসংঘের কঠোর সমালোচনা করেছে।
গুতেরেস গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধের জন্য বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে ইসরাইলের দিকে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র দিয়ে ঝটিকা হামলা চালায় ইরান। এটি গত সাত মাসের মধ্যে ইসরাইলে ইরানের দ্বিতীয় হামলা। হিজবুল্লাহ ও হামাসের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইরান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page