October 28, 2026, 8:36 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে সই না করায় বিশ্ব মারাত্মক ঝুঁকিতে রয়েছে : সিরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি হাসান হুজুর বলেছেন, ইহুদিবাদী ইসরাইল পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটিতে সই না করায় গোটা বিশ্বই বড় ধরণের ঝুঁকির মধ্যে রয়েছে। তারা বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পশ্চিম এশিয়ায় একমাত্র দখলদার ইসরাইলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, কিন্তু তারা আন্তর্জাতিক কোনো সংস্থাকেই পর্যবেক্ষণের কোনো সুযোগ দিচ্ছে না। আমেরিকার সমর্থন থাকার কারণে তারা এটা করতে পারছে। আমেরিকান সাইটিস্টস ফেডারেশনের ২০২৩ সালের রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলের কাছে সম্ভবত ৯০টি পরমাণু বোমা রয়েছে।

সিরিয়ার প্রতিনিধি আরও বলেছেন, আরব বিশ্বের সব দেশ এনপিটিতে সই করেছে। কিন্তু ইসরাইল তা থেকে বিরত  থেকেছে। শুধু তাই নয়, তারা আন্তর্জাতিক যেকোণো ধরণের নজরদারির বাইরে রয়েছে। সেখানে কী হচ্ছে কেউ জানে না।

হাসান হুজুর বলেন, জাতিসংঘের উচিৎ পরমাণু অস্ত্র ইস্যুতে দখলদার ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করা যাতে তারা বিনাশর্তে এনপিটিতে সই করে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page