September 7, 2026, 4:37 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে বৈঠকের আয়োজন করবে স্পেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্রীয় সমাধান এগিয়ে নেওয়ার লক্ষ্যে স্পেন শুক্রবার মুসলিম ও ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীদের একটি বৈঠকের আয়োজন করেছে। স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈঠকটি গাজার জন্য আরব-ইসলামিক কন্টাক্ট গ্রুপের সদস্যদের একত্রিত করবে। এরমধ্যে মিশর, কাতার, সৌদি আরব এবং তুরস্কের মতো দেশ থাকবে। কারা অংশ নেবে বিবৃতিতে তার বিশদ বিবরণ দেয়া হয়নি।
স্প্যানিশ শীর্ষ কূটনীতিক জোসে ম্যানুয়েল আলবারেস আয়োজিত মধ্য মাদ্রিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের আগে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সরকারি বাসভবনে অংশগ্রহণকারীদের স্বাগত জানাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেলও আলোচনায় অংশ নেবেন।
বিবৃতিতে বলা হয়, ‘মন্ত্রী পর্যায়ের বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা জোরদার করার প্রয়োজনীয়তা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথে একটি আন্তর্জাতিক ঐকমত্য তৈরির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাবে।’
আলবারেস মে মাসে গোষ্ঠীর সাথে একটি কূটনৈতিক বৈঠকের আয়োজন করেছিলেন যেখানে অংশগ্রহণকারীরা দ্বি-রাষ্ট্রীয় সমাধান এগিয়ে নিতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করেছিলেন। যা ইসরাইলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র তৈরি করবে।
হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের নৃশংস হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৪১,১১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে বেশীরভাগ নারী ও শিশু। যুদ্ধের শুরু থেকেই ইসরাইলের গাজা আক্রমণের বিরুদ্ধে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপে কট্টর সমালোচকদের একজন।
সানচেজের তদারকিতে স্পেন ২৮মে আয়ারল্যান্ড এবং নরওয়ের সাথে আনুষ্ঠানিকভাবে গাজা উপত্যকা এবং পশ্চিম তীর নিয়ে গঠিত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
এই মাসের শুরুর দিকে তিনি ঘোষণা করেছেন, বছরের শেষের দিকে প্রথম ‘স্পেন ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনে ‘স্পেন ও ফিলিস্তিনের মধ্যে বেশ কিছু সহযোগিতা চুক্তি’ সই হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page