September 27, 2026, 7:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল-বিরোধী অভিযান ; প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ২৪ ঘন্টায় ৫৩ দখলদার সেনা আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় এসব সংগঠনের হামলায় ইহুদিবাদী ইসরাইলের অন্তত ৫৩ জন সেনা আহত হয়েছে যার মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এসব হামলা ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে।

এদিকে, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় আক্কা, শ্লোমি এবং হাইফা শহরে ১৭ জন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীও আহত হয়েছে। এছাড়া, সাতটি সেনা সমাবেশ লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা চালিয়েছে। এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা গতকালও ইসরাইলি সামরিক বাহিনীর একটি মারকাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালায়। এতে ট্যাংকটি ধ্বংস হয় এবং নিশ্চিতভাবে ইসরাইলি সেনা হতাহত হয়েছে।

অন্যদিকে, ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের কয়েকটি জায়গা দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধারা তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিরোধের মুখে ইসরাইলি সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page