March 5, 2026, 9:23 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল বিরোধী লড়াইয়ের লক্ষ্যে সিরিয়ার সামরিক বাহিনীকে শক্তিশালী করার অঙ্গীকার ইরানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ার সেনাবাহিনীকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফস অব স্টাফের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ার সামরিক বাহিনীর পাশে দাঁড়াবে ইরান।

ইরান সফরত সিরিয়ার সামরিক বাহিনীর চিফস অব জেনারেল স্টাফ জেনারেল আব্দুল কারিম মাহমুদ ইব্রাহিমের সঙ্গে গতকাল (বুধবার) তেহরানে এক বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। জেনারেল বাকেরি সিরিয়ার সামরিক বাহিনীকে ইহুদিবাদ-বিরোধী গুরুত্বপূর্ণ প্রতিরোধ শক্তি আখ্যা দিয়ে বলেন, “আমরা এই প্রতিরোধ অক্ষকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শক্তিশালী করব এবং একসঙ্গে ইহুদিবাদীদের বলদর্পিতার বিরুদ্ধে রুখে দাঁড়াব।”

জেনারেল বাকেরি জানান, বিভিন্ন পর্যায়ে সিরিয়ার সামরিক বাহিনীকে কার্যকর প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে দেশটির সেনাপ্রধানের সঙ্গে আলোচনা হয়েছে। সামরিক ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতাকে ইরান সিরিয়ার সঙ্গে ভাগাভাগি এবং যুদ্ধ-পরবর্তী সিরীয় বাহিনীকে পুনর্গঠিত করবে।

বৈঠকের সিরিয়ার সেনাপ্রধান বলেন, সাম্রাজ্যবাদী দেশগুলোর আধিপত্যের লাগাম টেনে ধরতে তেহরান এবং দামেস্ক একে অপরকে সহযোগিতা করতে পারে। তিনি বলেন, ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে এবং দেশের স্বার্থে তা অব্যাহত থাকবে।
ইরানের প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রায়িসির ঐতিহাসিক সিরিয়া সফরের এক সপ্তাহ পর ইরান ও সিরিয়ার সেনাপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হলো।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page