October 14, 2026, 10:01 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের জন্য বড় হুমকি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, বর্ণবাদী ইসরাইল সরকার মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় হুমকি। গতকাল (বৃহস্পতিবার) জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এসব কথা বলেন।

একই সাথে দখলদার ইসরাইলকে মোকাবেলায় মুসলিম বিশ্বে ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিবাদী ইসরাইলের হাত কেটে দেয়া এবং ফিলিস্তিনি জনগণের অধিকার পুনর্বহালের ওপর গুরুত্ব আরোপ করেন। জর্দান এবং ইরানের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানান আমির আব্দুল্লাহিয়ান।

টেলিফোন সাক্ষাতে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে পবিত্র আল-কুদস রক্ষায় তার দেশের সমর্থন রয়েছে বলে জানান। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মধ্যপ্রাচ্যের বিশেষ গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে আম্মান বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। সম্প্রতি ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে যে যুক্তি সই হয়েছে তাকেও স্বাগত জানান আয়মান সাফাদি।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page