October 3, 2026, 12:37 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করলে ইসরাইল শক্ত জবাব পাবে : হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল লেবাননের অভ্যন্তরে কোনো হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করলে তার ‘শক্তিশালী’ জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

সোমবার রাতে লেবাননের রাজধানী বৈরুত থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ‘লেবাননের দ্বিতীয় স্বাধীনতা’ লাভের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সাইয়্যেদ নাসরুল্লাহ ওই ভাষণ দেন।

লেবাননের উত্তর ও পূর্ব সীমান্তের বিস্তীর্ণ এলাকা উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের কবল থেকে মুক্ত করার পর লেবানন ২০১৭ সালের ২৮ আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে। আইএস-বিরোধী ওই অভিযানে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ছিল হিজবুল্লাহ। সে সময় উগ্র জঙ্গিদের পরাজিত করা না গেলে তারা লেবানন ও সিরিয়ার কোটি কোটি মানুষের জীবন বিপন্ন করে তুলত।

আইএসকে পরাজিত করার এই ঘটনাকে সে সময় ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে ঘোষণা দেন সাইয়্যেদ নাসরুল্লাহ। এর আগে ২০০০ সালে হিজবুল্লাহসহ অন্যান্য প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র সংগ্রামের মুখে ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। ওই ঘটনাটি লেবাননের প্রথম স্বাধীনতা নামে পরিচিত।

সাইয়্যেদ নাসরুল্লাহ তার সোমবারের ভাষণে আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে যুদ্ধের বছরগুলোতে লেবাননে বহু হত্যাকাণ্ড চালিয়েছে। কিন্তু তারা প্রতিরোধ অক্ষকে দুর্বল করতে পারেনি। হিজবুল্লাহ মহাসচিব বলেন, কোনো প্রকার হুমকি প্রতিরোধ ফ্রন্ট এবং এর অগ্রযাত্রাকে থামাতে সক্ষম হবে না, বরং এটিকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলবে।#

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page