March 27, 2026, 2:58 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলকে সমর্থন দিয়ে কফি চেইন শপ স্টারবাকসের ক্ষতি ১১ বিলিয়ন ডলার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলায় দখলদার ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণার পর বিশ্বব্যাপী বয়কটের ডাকে ১১ বিলিয়ন বা ১১০০ কোটি ডলার লোকসানের মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক কফি চেইন শপ স্টারবাকস।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্টারবাকসের একটি অফিসিয়াল বিবৃতির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় সমর্থনের কারণে বিশ্বব্যাপী বয়কটের ডাক দেয় ফিলিস্তিন সমর্থনকারীরা। আর তাতেই বড় ধরণের লোকসানের মুখে পড়ে কোম্পানিটি।

১৬ নভেম্বর থেকে, কোম্পানিটির শেয়ারের দাম ৮ দশমিক ৯৬ শতাংশ হ্রাস পেয়েছে। যা স্টারবাকসের ইতিহাসে সবথেকে বড় পতন। প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে স্টারবাকস চেইনগুলো বয়কট প্রচারাভিযান ও অভ্যন্তরীণ কর্মচারী ধর্মঘটে ভুগছে, যার ফলে চাহিদা হ্রাস পেয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, বয়কটের প্রতিক্রিয়া সীমা অতিক্রম করেছে, মিশরের স্টারবাকস বয়কটের প্রভাবের কারণে আর্থিক ক্ষতির পর কর্মীদের সংখ্যাও কমিয়েছে বলে জানা গেছে।

স্টারবাকস শুধু ইসরায়েলিদের সমর্থনই দেয়নি, ফিলিস্তিন ও হামাস আন্দোলনের প্রতি তাদের সমর্থনের অভিযোগে তার কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তও নিয়েছে।

বিশ্বব্যাপী ৮৬টি দেশে ৩৫ হাজারেরও বেশি শাখা রয়েছে কোম্পানিটির। যার বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। সূত্র: টাইমস অব ইন্ডিয়ার

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page