April 11, 2026, 7:40 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি অব্যাহত বোমা হামলায় গাজায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়ালো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলিদের অব্যাহত ও নির্বিচার বোমা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ১৪ দিন ধরে গাজাকে লক্ষ্য করে বিরতিহীনভাবে বোমা ছুড়ে যাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা শুক্রবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মৃত্যুর নতুন সংখ্যা জানিয়েছেন।

তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুই হলো ১ হাজার ৬৬১ জন।

এছাড়া ইসরায়েলের হামলায় ১৩ হাজার ২৬০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, গাজায় বর্তমানে ৪ হাজার মানুষ নিখোঁজ আছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে হামাস হামলা চালানোর পরই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন, তাদের সেনারা গাজায় যে হারে হামলা চালাচ্ছে, এমন তীব্র হামলা গত কয়েক দশকে দেখা যায়নি।

তিনি বলেছেন, ‘বিমানবাহিনীর যুদ্ধ যন্ত্র খুব ভালো কাজ করছে। বিমানবাহিনী সাউদার্ন কমান্ড, স্থল আর্ম, গোয়েন্দা দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এটি প্রশংসনীয়।’

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে, গাজায় হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। তবে তাদের এসব নির্বিচার হামলায় বেসামরিক মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটি প্রমাণিত হয়েছে ১ হাজার ৬০০ জনেরও বেশি শিশুর মৃত্যুর মাধ্যমে।

ইসরায়েলের এই অব্যাহত বোমা হামলা থেকে বাদ যাচ্ছে না মসজিদ, গির্জা, বাড়ি-ঘর কোনো কিছুই। সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page