September 20, 2026, 5:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি ফুটবলার নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের ২৩ বছর বয়সী ফুটবলার আহমেদ দারাঘমেহ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও পাঁচ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলি বাহিনীল গুলিতে আহমেদ ভোরে মারাত্মক আহত হন। ফিলিস্তিনের শহরের জোসেফের সমাধি নামে পরিচিত একটি জায়গায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গোলাগুলি শব্দ শোনা যায়। আহমেদ দারাঘমেহ তুবাস শহরের বাসিন্দা। তিনি সংঘর্ষ চলাকালীন নিহত হয়েছেন কিনা তা স্পষ্ট করেনি ফিলিস্তিন কর্তৃপক্ষ। স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, নিহত ফিলিস্তিনি আহমেদ পশ্চিম তীরের প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে ফুটবল খেলতেন।

এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নাবলুসে ইসরায়েলি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপ করেছিল কিছু ফিলিস্তিনিরা। এর জবাবে পাল্টা গুলি চালানো হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page