October 28, 2026, 5:33 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি মন্ত্রীর সঙ্গে গোপনে সাক্ষাৎ করে বরখাস্ত হলেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দেল হামিদ দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে গতকাল রোববার বরখাস্ত করেছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে গোপনে সাক্ষাৎ করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে এক প্রকার তোলপাড় শুরু হয়েছে।

লিবিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং দেশটির সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। লিবিয়া সরকার এক ডিক্রি প্রকাশ করে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলি মন্ত্রীর সঙ্গে বৈঠকের খবর চাউর হওয়ার পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে।

এর আগে গত শনিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে রোমে লিবিয়া ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়েছে। উভয় দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আরব ও মুসলিমপ্রধান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশেষ করে তেলসমৃদ্ধ লিবিয়ার মতো দেশের সঙ্গে। তবে লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিল বলেছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা অবৈধ।

দেশটির পার্লামেন্টে স্পিকারের কার্যালয় মাঙ্গুশের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে। তবে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মাঙ্গুশ। তিনি বলেছেন, ইতালির পররাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠকের সময় এটি ছিল আকস্মিক সাক্ষাৎ।

তবে বৈঠকের খবর প্রকাশ পাওয়ার পর ইতিমধ্যে লিবিয়ার রাজধানী ত্রিপলি এবং আরও কিছু শহরে বিক্ষোভ দেখা দিয়েছে। বিক্ষোভকারীরা রাস্তা বন্ধ করে, টায়ার জ্বালিয়ে দেয় এবং ফিলিস্তিনের পতাকা উড়িয়ে শ্লোগান দেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page