March 27, 2026, 5:20 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে হামলাকারীদের হাতে আমরা চুম্বন করি : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ভয়াবহ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যেসব ফিলিস্তিনি ইসরায়েলের উপর হামলার পরিকল্পনা করেছেন তাদের হাতে চুম্বন করেন তারা।

স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালানো শুরু করে। এতে এখন পর্যন্ত ৯০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। যারা এ হামলার সঙ্গে জড়িত ছিলেন তাদের প্রশংসা করেছেন খামেনি।

তিনি বলেছেন, ‘যেসব ফিলিস্তিনি ইহুদিবাদীদের উপর হামলার পরিকল্পনা করেছেন তাদের হাতে চুম্বন করি আমরা। এই বিপর্যয়কারী ভূমিকম্প (ইসরায়েলের) বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে; যেগুলো সহজেই সারানো যাবে না… ইহুদিবাদীদের নিজেদের কর্মকাণ্ড এই বিপর্যয়ের জন্য দায়ী।’

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘কোনো দেশের সিদ্ধান্তের উপর ইরান হস্তক্ষেপ করে না। যার মধ্যে রয়েছে ফিলিস্তিনও। ইরানের উপর দায় চাপানোর বিষয়টি রাজনৈতিক কারণের সঙ্গে সংশ্লিষ্ট।’

গতকাল সোমবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং হামাসের সূত্রের বরাতে জানায়, ইসরায়েলের উপর হামলার পরিকল্পনা শুরু হয় চলতি বছরের আগস্ট থেকে। আর এতে সহায়তা করেছে ইরানের বিপ্লবী গার্ড। সংবাদমাধ্যমটি আরও জানায়, লেবাননের রাজধানী বৈরুতে বিপ্লবী গার্ডের কর্মকর্তারা হামাসসহ চারটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে এ পরিকল্পনা নিয়ে কয়েক দফা বৈঠক করেন।

তবে হামাস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এ হামলার সঙ্গে ইরান জড়িত নয়। তারা বলেছে, ‘এটি ইরানসহ সবার কাছে একটি চমক ছিল। আমরা তাদের জানাইনি ৭ অক্টোবর ভোরে আমরা অভিযান শুরু করব। অভিযান শুরুর পর আমরা ইরানকে অবহিত করি।’

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page