April 5, 2026, 7:17 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলকে গণহত্যাকারী ঘোষণার দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ইসরায়েলি গণহত্যাকে কংগ্রেসে স্বীকৃতির জন্য প্রস্তাবনা এনেছেন ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা রাশিদা তায়েব। গত শুক্রবার উপস্থাপন করা তার এই প্রস্তাবনায় সমর্থন দিয়েছেন আরও ২০ ডেমোক্র্যাট আইনপ্রণেতা।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ছাড়াও রিপাবলিকান আইনপ্রণেতা মারজোরি টেইলর গ্রিন ও স্বতন্ত্র আইনপ্রণেতা বার্নি স্যান্ডার্স ইহুদিবাদী ইসরায়েলকে গণহত্যার অভিযোগ অভিযুক্ত করেছেন।

এতে আরও বলা হয়, প্রগতিশীল আইনপ্রণেতা আলেক্সান্ড্রিয়া ওকাসিও-কর্টেজ, সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী রো খান্না ও আলোচিত জেন-জি আইনপ্রণেতা ম্যাক্সওয়েল আলেজান্দ্রো ফ্রস্ট ইসরায়েলি গণহত্যার স্বীকৃতি-প্রস্তাবনায় সমর্থন দিয়েছেন।

প্রস্তাবনাটি পাস হলে তা গাজায় ইসরায়েলি গণহত্যার বিষয়টি যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে। এর ফলে ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান বন্ধের ব্যবস্থাও করা যাবে। এসব অস্ত্র গাজা গণহত্যায় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত ও যথাযথ ব্যবস্থার পাশাপাশি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথাও প্রস্তাবে বলা হয়েছে।

ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ও সামরিক সহায়তা দেওয়া দেশ যুক্তরাষ্ট্র। প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৬৯ হাজারের বেশি মানুষ। তাদের অধিকাংশ শিশু ও নারী। ইসরায়েলের ক্রমাগত হামলায় পুরো উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। মার্কিন সমর্থনেই এসব ঘটেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page