October 12, 2026, 6:49 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলকে ধ্বংস করার ক্ষমতা ইরানের আছে : মার্কিন কর্নেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল লরেন্স উইলকর্সন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির প্রতি ইঙ্গিত করে বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান যে সামরিক সক্ষমতা দেখিয়েছে তাতে হতভম্ব হয়ে গেছে ইসরায়েল।

মার্কিন সশস্ত্র বাহিনীর এই সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধরণ দেখে ইসরায়েল বিস্মিত হয়ে গেছে। ইরান নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ওপর আঘাত করেছে এবং থ্যাড ও প্যাট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোও সেই ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকাতে পারেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে- উইলকর্সন জানিয়েছেন, ইরানের এমন ক্ষেপণাস্ত্র আছে যা ইসরায়েলকে অচল করে দিতে পারে; যদি তেহরান বারো দিনের যুদ্ধে ধৈর্যের পরিচয় না দিত, তাহলে ইসরায়েলে হতাহতের সংখ্যা অনেক বেশি হত।

উইলকর্সন আরও বলেন, ইরান ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম এবং সংঘাত হলে আমেরিকার যুদ্ধজাহাজগুলোরও ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হওয়ার আশঙ্কা থাকবে।

এই মার্কিন কর্নেলের মতে, ইরান ইসরায়েলের জন্য বিস্ময় সৃষ্টি করেছে। ইরানিরা খুবই বুদ্ধিমান এবং প্রতিভাবান, তারা দুর্দান্ত ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে।

এই প্রতিরক্ষা-নিরাপত্তা বিশ্লেষক ব্যাখ্যা করে বলেন, ১২ দিনের যুদ্ধে ইরায়েল ইরানের কাছে হার মেনেছে; তারা তাদের হিসাব-নিকাশ বুঝে ফেলেছিল এবং তাই যুদ্ধ খুব দ্রুত শেষ হয়েছে। তারা কঠোরভাবে পরাস্ত হয়েছে এবং তাদের অবস্থান ভেঙে পড়েছে।

ইরান ও ইরাকের মধ্যকার আট বছরের যুদ্ধের অভিজ্ঞতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরান দীর্ঘস্থায়ী ও শহুরে যুদ্ধের ক্ষেত্রে উচ্চ সক্ষমতা রাখে এবং ভবিষ্যতেও প্রয়োজনে এ ধরনের লড়াই চালাতে পারবে।

তিনি ভবিষ্যতের ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে বলেন, আমার মনে হয় বেনিয়ামিন নেতান্যাহু ভালোভাবেই জানেন যে, কেবল আমেরিকাকে সংঘাতে টেনে আনতে পারলেই কেবল তাঁর লক্ষ্য পূরণ হতে পারে, অন্যথায় ইরান ইসরায়েলকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page