September 3, 2026, 4:44 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি মদদে পশ্চিম তীরে স্বশাসন কর্তৃপক্ষ দমন অভিযান চালাচ্ছে : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক হামাস অভিযোগ করেছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ পশ্চিম তীরে জনসাধারণের ওপর যে দমন অভিযান চালাচ্ছে এবং তাদের বিক্ষোভ দমন করছে তার সাথে বায়তুল মোকাদ্দাস দখলদার ইসরাইলের সহযোগিতা ও সমর্থন রয়েছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর অন্যতম নেতা “আবদুল রহমান শাদিদ” এক বিবৃতিতে বলেছেন: ” গাজার সাথে ধর্মীয় ও জাতীয় সংহতি জানাতেই পশ্চিম তীরের জনগণ বিক্ষোভ করছে, তাই তাদের এভাবে দমন করা উচিত নয়, তাদের অংশগ্রহণকারীদের নির্যাতিত করা উচিত নয় বরং তাদের সমর্থন করা উচিত।”

আব্দুল রহমান শাদিদ ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামীদের দমনপীড়ন বন্ধ করার এবং জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর পরিবর্তে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানিয়েছেন।

এই হামাস নেতা গাজার সমর্থনে জনসাধারণের বিক্ষোভ চালিয়ে যাওয়ার এবং প্রচারণা জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন যাতে এই অঞ্চলের ওপর ইসরাইলি অবরোধ ভেঙে যায় এবং ইসরাইলের আগ্রাসন বন্ধ হয়।

গতকাল (শুক্রবার) গাজায় দুর্ভিক্ষের অবসানের আহ্বান জানিয়ে উত্তর পশ্চিম তীরের জনগণ বিক্ষোভ করলে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী মিছিলে বাধা দেয়।

শুক্রবার ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী গাজা উপত্যকায় গণহত্যা ও দুর্ভিক্ষ বন্ধের আহ্বান জানিয়ে উত্তর পশ্চিম তীরের নাবলুসে একটি মিছিলে দমন করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page