October 19, 2026, 8:58 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট নিক্ষেপের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।

শনিবার (২ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তেল আবিবে ইসরায়েলি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের গ্রুপ হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা তেল আবিবের উপকন্ঠে গ্লিলট সামরিক ঘাঁটি লক্ষ্য করে বহু সংখ্যক রকেট নিক্ষেপ করেছে।

আনাদোলু বলছে, গ্লিলট সামরিক ঘাঁটিটি ইসরায়েলের অন্যতম প্রধান গোয়েন্দা অবকাঠামো এবং এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিট ৮২০০-এর আবাসস্থল। এই ইউনিটটি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করে থাকে।

এই ঘাঁটিতে একটি সামরিক গোয়েন্দা স্কুল এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরও রয়েছে।

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২৯০০ জন নিহত এবং ১৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page