March 26, 2026, 1:12 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার অবরুদ্ধ এই উপত্যকার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাদের আগ্রাসনে সেখানে এখন পর্যন্ত ৪৮ হাজার ১৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল জাজিরার।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গত ১৯ জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। হামাস এরই মধ্যে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরায়েলও শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।

ইসরায়েলি হামলার শুরু থেকে এখন পর্যন্ত গাজায় ১ লাখ ১১ হাজার ৬৩৮ ফিলিস্তিনি আহত হয়েছে।
যুদ্ধবিরতি শুরু হওয়ায় দলে দলে ফিলিস্তিনিরা নিজেদের বাড়ি-ঘরে ফিরছে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও অনেক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।

যুদ্ধবিরতির পঞ্চম দফায় ইসরায়েলের তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অপরদিকে ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর মধ্যে কমপক্ষে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস সেখানে মৃত্যুর সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০৯ বলে জানিয়েছে। নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মৃত্যুবরণ করেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page