April 10, 2026, 2:44 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছেন : এরদোয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো অঞ্চলের ভবিষৎ নিয়ে জুয়া খেলছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নিজের রাজনৈতিক স্বার্থ বাস্তবায়ন করতেই নেতানিয়াহু এই পথ বেছে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এরদোয়ান বলেন, নারী ও শিশুদের হত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ করা হচ্ছে। এজন্য ইসরায়েলের শাস্তি হওয়া উচিত।

একটি স্থায়ী যুদ্ধবিরতি ও একটি স্বাধীন ফিলিস্তিনি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায়ও আশা প্রকাশ করেন এরদোয়ান। ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যদের বের করে আনতে গাজার টানেলগুলোতে সাগরের পানি ঢালতে পারে দখলদার ইসরায়েলি বাহিনী। এই পরিকল্পনা সম্পর্কে জানেন এমন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একটি বৃহ্ত্তম পাম্প নেটওয়ার্কের সাহায্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে ইসরায়েল। হাজার হাজার ঘনমিটার পানি টানেলে প্রবেশ করানোর ফলে কয়েক সপ্তাহের মধ্যেই এগুলো প্লাবিত হতে পারে।

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে গাজার শাতি শরণার্থী শিবিরের কাছে কমপক্ষে পাঁচটি পাম্প স্থাপণ করেছে ইসরায়েলি বাহিনী। গত সপ্তাহেই এই পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানানো হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page