October 17, 2026, 6:28 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের বিরুদ্ধে আবারও নৌ অবরোধের ঘোষণা দিল ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলকে হুমকি দিয়েছে যে গাজার সমর্থনে ইসরায়েলের ওপর আক্রমণ তীব্রতর হবে এবং তাদের ওপর অবরোধ আরও কঠোর করা হবে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল “ইয়াহিয়া সারি” এক বিবৃতিতে ঘোষণা করেছেন: “অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলিতে, বিশেষ করে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন, গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ না হলে, গাজার ওপর থেকে অবরোধ তুলে না নেয়া হলে এবং আরব দেশগুলোর নীরবতার সুযোগে আকাশ, স্থল ও সমুদ্র পথে বোমা হামলায় গাজার নিরীহ মানুষ হত্যা বন্ধ না হলে ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের  হামলা ও অবরোধ অহত্যাহত থাকবে।

আল-মাসিরাহর উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আরও বলেছেন: “এর ভিত্তিতে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান তীব্রতর করার এবং তাদের ওপর নৌ অবরোধের চতুর্থ পর্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।”

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন: “এই পর্যায়ে ইসরায়েলের সমুদ্র বন্দরগুলির সাথে সহযোগিতাকারী যেকোনো কোম্পানির সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে এবং তারা যে দেশেরই হোক না কেন।”

তিনি সতর্ক করে বলেন: “ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই বিবৃতি জারি হওয়ার মুহূর্ত থেকে ইসরায়েলের সমুদ্র বন্দরগুলির সাথে সহযোগিতা বন্ধ করার জন্য সমস্ত কোম্পানিকে সতর্ক করে দেয়া হলো। অন্যথায়, তাদের জাহাজগুলি আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতার মধ্যে রয়েছে এবং যেকোনো স্থানে তাদের ওপর হামলা করা হবে।”

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন: “ইয়েমেনি সশস্ত্র বাহিনী সমস্ত দেশকে ইসরায়েলি সরকারের উপর চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছে, যদি তারা এই পর্যায়ের উত্তেজনা রোধ করতে চায়, তাহলে তাদের অবশ্যই আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে হবে।”

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন: “ইয়েমেনি সশস্ত্র বাহিনী যা করছে তা ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়নের বিরুদ্ধে আমাদের নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে করছে এবং গাজার উপর থেকে অবরোধ তুলে নেওয়ার পরই কেবল ইসরাইলের বিরুদ্ধে আমাদের সমস্ত সামরিক অভিযান বন্ধ করা হবে।”

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page